Last updated on July 5, 2026
আজকের আধুনিক চিকিৎসাবিজ্ঞানে বিভিন্ন পদ্ধতি ও থেরাপি ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার মাঝেও হোমিওপ্যাথি চিকিৎসা একটি ভিন্নমাত্রার অবস্থান গ্রহণ করেছে। এটি কেবল রোগের লক্ষণগুলো দমন করে না, বরং শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে জাগ্রত করে রোগ নিরাময়ে সাহায্য করে। প্রকৃতির উপাদান থেকে প্রস্তুত এই চিকিৎসা পদ্ধতি নিরাপদ, কোমল এবং দীর্ঘমেয়াদে কার্যকর হওয়ার জন্য বহু মানুষের আস্থা অর্জন করেছে। এই ব্লগে আমরা হোমিওপ্যাথির মূল তত্ত্ব, ব্যবহৃত ঔষধ এবং এর কার্যকারিতা নিয়ে জানার জন্য যেসব বই লেখা হয়েছে সেগুলো সম্পর্কে জানব, রোগের জন্য কোন ওষুধ লাগে সেসব হোমিওপ্যাথি বইয়ের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব ও কিছু ইবুক শেয়ার করব। হোমিওপ্যাথি ১ম বর্ষে থেকে শেষ বর্ষ সকলের জন্য বইগুলো অনেক কাজে দেবে।

