Last updated on August 21, 2025
অনেকে প্রশ্ন করেন, কেন কিয়ামত হবে?
তাদের উত্তরটা একটা প্রশ্নের মাধ্যমেই দেই ৷ “এরকম একটা পশুবৃত্তিক মানব” সমাজ আর দুনিয়া “রব্বুল আলামীন কেন টিকিয়ে রাখবেন”?
ব্রাকে কনসার্টের ভিডিওটা বারবার টাইমলাইনে আসতেছে ৷ বারে বারে এড়িয়ে যাওয়ার চেষ্টাও করতেছি ৷ কিন্তু উপায় নাই ৷ এসব চাইলেও এখন আর এড়ানো সম্ভব না ৷ কারণ লিটারেল্লি আমরা কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ে বসবাস করছি ৷ রাসূল (সা) একেবারে পরিষ্কারভাবে হাদীসে এসবের কথা বর্ণনা করে গেছেন ৷ তিনি ইরশাদ করেছেন,
“কিয়ামতের আগে মানুষ প্রকাশ্যে পশুর মতো যৌনতায় লিপ্ত হবে, সে সময় সবচেয়ে ভাল মানুষ যিনি থাকবেন তিনি অনুরোধ করবেন এ কাজটি গাছের আড়ালে গিয়ে করতে” ৷ [সদাক্বা রাসূল সা ৷ বিশ্বনবী (সা) সত্য বলেছেন) ৷
সিভিলাইজেশনাল ডিক্লাইন তথা সভ্যতার ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র ৷ স্রেফ এন্টি ক্রাইষ্ট আসবার পথ পরিষ্কার করা হচ্ছে ৷ মোরাল্লি চরমভাবে ডেগ্রিডেটেড এই জেনারেশন ম্যাটেরিয়ালিষ্টিকতা আর শয়তানবাদকে এমনভাবে গ্রহণ করে নিয়েছে যাতে দাজ্জালকে গ্রহণ করে নিতে আর কোন সমস্যাই না হয় ৷
কিয়ামতের ছোট ১০টি আলামত যা দেখুন মিলে যায় কিনা
তিরমিযির একটি হাদিসে কিয়ামতের ছোট দশটি আলামত উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে—
- ১. যখন গনিমত তথা যুদ্ধলব্ধ মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, আমানতের মাল লুটের মালে পরিণত হবে আর জাকাতকে জরিমানা মনে করা হবে
- ২. ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে কিংবা ধর্মীয় জ্ঞান আহরণ করা হবে জাগতিক উদ্দেশ্যে
- ৩. পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে কিন্তু আপন মায়ের অবাধ্য হবে
- ৪. মানুষ বন্ধু-বান্ধবকে কাছে টেনে নেবে, কিন্তু পিতাকে দূরে ঠেলে দেবে
- ৫. মসজিদে কলরব ও হট্টগোল করা হবে
- ৬. পাপাচারীরা গোত্রের নেতা হবে, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে
- ৭. কোনো মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান ও খাতির করা হবে
- ৮. গায়িকা-নর্তকী ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে
- ৯. মদ্যপান করা হবে
- ১০. এই উম্মতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববর্তীদের অভিসম্পাত করবে।
নবিজি বলেন, এই আলামতগুলো প্রকাশিত হলে তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণের শাস্তি এবং অন্যান্য আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন একটি মালা ছিঁড়ে গেলে তার দানাগুলো একে একে ঝরে পড়তে থাকে। -সুনানুত তিরিমিযি : ২২১১; এর সনদ দুর্বল, তথাপি বক্তব্য অন্যান্য বর্ণনা দ্বারা সমর্থিত।
কিয়ামতের বর্ণনা বই রিভিউ
কিয়ামতের দিন আমিই হব মানবজাতির নেতা, সে দিন আল্লাহ তা’আলার নবী আদম (আঃ) এবং নবীগণের সকলেই আমার পতাকার নীচে থাকবেন, এতে আমার কোন অহংকার নেই।
সাঈদ আল-খুদরী (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
কিয়ামতের দিন আদম সন্তানদের ইমাম (নেতা) হব, এতে অহংকার নেই। হামদের (আল্লাহ তা’আলার প্রসংসার) পতাকা আমার হাতেই থাকবে, এতেও গর্ব নেই। সে দিন আল্লাহ তা’আলার নবী আদম (আঃ) এবং নবীগণের সকলেই আমার পতাকার নীচে থাকবেন। সর্বপ্রথম আমার জন্যই মাটিকে বিদীর্ণ করা হবে, এতে কোন অহংকার নেই।
গ্রন্থঃ সুনান আত তিরমিজী (তাহকীককৃত) | অধ্যায়ঃ ৪৬/ রাসূলুল্লাহ ﷺ ও তার সাহাবীগণের মর্যাদা (كتاب المناقب عن رسول الله ﷺ) সহীহঃ ইবনু মাজাহ (৪৩০৮)
জাবির ইবনু আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমিই রাসূলদের পরিচালক আর এতে কোন অহংকার নেই। আর আমিই ’খাতামুন নাবিয়্যীন’ বা নবীদের ধারাবাহিকতা সমাপ্তকারী, এতে আমার কোন অহংকার নেই। আমিই সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বপ্রথম আমারই সুপারিশ কবুল করা হবে, এতে আমার কোন অহংকার নেই।”[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ জাইয়্যেদ (উত্তম)। এর অংশসমূহ বিভিন্ন সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। (সংক্ষেপিত)
তাখরীজ: বুখারী, আল-কাবীর ৪/২৮৬; তাবারানী, আল-আওসাত ১/১৪২ নং ১৭২; বাইহাকী, দালাইল ৫/৪৮০।
আনাস ইবনু মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: ’আমিই হলাম সর্বপ্রথম ব্যক্তি কিয়ামতের দিন যার মাথার উপর থেকে মাটি ফেটে যাবে, কিন্তু এতে কোন অহংকার নেই। আর আমাকে প্রশংসার পতাকা দেয়া হবে, তাতেও কোন অহংকার নেই। কিয়ামতের দিন আমিই হব মানবজাতির নেতা, এতেও আমার কোন অহংকার নেই। কিয়ামতের দিন আমিই হব জান্নাতে প্রবেশকারী সর্বপ্রথম ব্যক্তি, এতেও কোন অহংকার নেই। আর আমি জান্নাতের দরজায় এসে কড়া নাড়বো, তখন তারা (জান্নাতের প্রহরীরা) বলবে: কে ? তখন আমি বলব: ’আমি মুহাম্মদ’। ফলে আমার জন্য তারা জান্নাতের দরজা খুলে দিবে আর আমি তাতে প্রবেশ করেই ’আল-জাব্বার’ (মহাপ্রতাপশালী) আল্লাহ’কে আমার সম্মুখেই পাব, ফলে আমি তাঁকে সাজদা করব, তখন তিনি বলবেন: ইয়া মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তুমি কথা বল, তোমার কথা শোনা হবে; তুমি বল, তোমার বক্তব্য কবুল করা হবে; তুমি শাফা’আত কর, তোমার শাফা’আত গৃহীত হবে।’ তখন আমি মাথা উঠাব এবং বলব: ’হে রব! আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত।
[ইমাম আহমাদ অন্য সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন যার সনদ সহীহ। (৩/১৪৫)। (ফাতহুল মান্নানের লেখক (হাশিম আলগুমারী) বলেছেন: এর সনদ এ হাদীস… সহীহ হাদীসের শর্তপুরণকারী -অনুবাদক ) তাখরীজ: আহমদ ৩/১৪৪; ইবনু মানদাহ, আত তাওহীদ ৮৭৭; বাইহাকী, দালাইল ৫/৪৭৯-৪৮০। এর শেষাংশ তথা শাফা’আতের অংশ বর্ণনা করেছেন আনাস
লেখার ঘটনা পাঠক মনে ব্যাপকভাবে নাড়া দিয়েছে যেখানে epub, kindle ভার্সন রয়েছে। যদি এ বইটির উপজীব্য, প্রকৃতি, চেতনা এবং সংলাপ (উক্তি), প্রশ্ন উত্তর ও শেষ লাইন জানতে চান তাহলে জলদি পড়া আরম্ভ করে দিন।
pdf Link সমুহ
চমৎকার কিয়ামতের বর্ণনা pdf বইটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু। link-
PDF Downnload

